Notice: Function WP_Styles::add was called incorrectly. The style with the handle "ut-portfolio" was enqueued with dependencies that are not registered: ut-flexslider. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/u962395403/domains/noyadalan.org/public_html/wp-includes/functions.php on line 6131

মিঠানালা ইউনিয়ন

মিঠানালা বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

মিঠানালা ইউনিয়নের আয়তন ৫,৩৩৮ একর (২১.৬০ বর্গ কিলোমিটার)

জনসংখ্যার উপাত্ত

মিঠানালা ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,১০৯ জন। এর মধ্যে পুরুষ ১০,৩৯৫ জন এবং মহিলা ১২,৭১৪ জন। মোট পরিবার ৪,৪৪৫টি। ( ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)  (উইকিপিডিয়া)

লোকসংখ্যা – ২৬,৩৫৮ জন (প্রায়) (বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন)

 

অবস্থান ও সীমানা

মীরসরাই উপজেলার মধ্যাংশে মিঠানালা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ইছাখালী ইউনিয়ন ও কাটাছড়া ইউনিয়ন, উত্তরে কাটাছড়া ইউনিয়ন ও মীরসরাই ইউনিয়ন, পূর্বে মীরসরাই ইউনিয়ন ও মঘাদিয়া ইউনিয়ন এবং দক্ষিণে মঘাদিয়া ইউনিয়ন ও মীরসরাই পৌরসভা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

মিঠানালা ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ১২টি মৌজায় বিভক্ত।গ্রামের সংখ্যা – ১৭ টি।

এ ইউনিয়নের গ্রামগুলো হল:

পূর্ব মিঠানালা

মধ্যম মিঠানালা

মিঠানালা

রাঘবপুর

রাজাপু্‌র

হাদীমুছা

রহমতাবাদ

পশ্চিম মিঠানালা

ঘিনাল

সৈয়দপুর

পূর্ব মলিয়াইশ

উকিল টোলা

পশ্চিম মলিয়াইশ

মধ্যম মুরাদপুর

মলিয়াইশ

শিক্ষা ব্যবস্থা

মিঠানালা ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫.৬%। ( উইকিপিডিয়া )

শিক্ষার হার – ৬৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)  এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ১৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে। ( ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা

সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসা

সৈয়দপুর সূফী নূর মোহাম্মদিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা

মাধ্যমিক বিদ্যালয়

মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয়

মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়

সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

পূর্ব মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

বানাতলী ছোবহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্য মিঠানালা আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্য মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়

মলিয়াইশ রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

মিঠানালা কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়

মিঠানালা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

রহমতাবাদ রবিউল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়

রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

হাজী বদিউল আলম চৌধুরী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

কিন্ডারগার্টেন

বর্ণমালা একাডেমী

যোগাযোগ ব্যবস্থা

মিঠানালা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-মিঠানালা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা

ধর্মীয় উপাসনালয়

মিঠানালা ইউনিয়নে ২৪টি মসজিদ, ৪টি ঈদগাহ ও ৬টি মন্দির রয়েছে।

হাট-বাজার

মিঠানালা ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল মিঠানালা বোর্ড অফিস বাজার, মিঠানালা ভোরের বাজার এবং সুফিয়া বাজার।

দর্শনীয় স্থান

গাজীয়ে বালাকোট আলহাজ্ব হযরত শাহসূফী নূর মোহাম্মদ নিজামপুরী (রহ.) মাজার[৫]

শাহসুফী আলহাজ্ব মাওলানা আব্দুল গণি (রহ.) মাজার এবং উনার প্রতিষ্ঠা করা শত বছরের প্রাচীন মাদ্রাসা।

কৃতি ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান: এম এ কাশেম[৬]

চেয়ারম্যানগণের তালিকা[]

ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ শেখ মোহাম্মদ আবুল কাশেম ১৯৭২-১৯৮৪
০২ অহিদুল হক (কমান্ডার) ১৯৮৪-১৯৮৯
০৩ শেখ মোহাম্মদ আবুল কাশেম ১৯৮৯-১৯৯০
০৪ সিরাজ উদ দৌলা ১৯৯০-১৯৯৪
০৫ শেখ মোহাম্মদ আবুল কাশেম ১৯৯৪-১৯৯৯
০৬ এস এম আবু তাহের ভূঁইয়া ১৯৯৯-২০১৬
০৭ মোহাম্মদ খায়রুল আলম ২০১৬-২০২০
০৮ এম এ কাশেম ২০২০-বর্তমান

Notice: Undefined index: pages in /home/u962395403/domains/noyadalan.org/public_html/wp-content/plugins/facebook-messenger-customer-chat/facebook-messenger-customer-chat.php on line 181