Deprecated: Unparenthesized `a ? b : c ? d : e` is deprecated. Use either `(a ? b : c) ? d : e` or `a ? b : (c ? d : e)` in /home/u962395403/domains/noyadalan.org/public_html/wp-content/plugins/js_composer_de/include/classes/editors/class-vc-frontend-editor.php on line 654
মঘাদিয়া ইউনিয়ন – নয়া দালান
Notice: Function WP_Styles::add was called incorrectly. The style with the handle "ut-portfolio" was enqueued with dependencies that are not registered: ut-flexslider. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/u962395403/domains/noyadalan.org/public_html/wp-includes/functions.php on line 6131

মঘাদিয়া ইউনিয়ন

মঘাদিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন

মঘাদিয়া ইউনিয়নের আয়তন ২,৬২৬ একর (১০.৬৩ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যার উপাত্ত

মঘাদিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৩,৪০৬ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৬১ জন এবং মহিলা ১২,৬৪৫ জন। মোট পরিবার ৪,৮৩২টি।     (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)

অবস্থান ও সীমানা

মীরসরাই উপজেলার মধ্যাংশে মঘাদিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে মিঠানালা ইউনিয়ন, পূর্বে মিঠানালা ইউনিয়ন ও মীরসরাই পৌরসভা, দক্ষিণে মীরসরাই পৌরসভা ও এবং পশ্চিমে মীরসরাই পৌরসভা ও মিঠানালা ইউনিয়ন

প্রশাসনিক কাঠামো

মঘাদিয়া ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার মীরসরাই থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি মধ্যম মঘাদিয়া ও কচুয়া -এ ২টি মৌজায় বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
৯নং ওয়ার্ড বদিউল্লাপাড়া, বুজুর্গ উমেদ নগর, সামদীঘিরপাড়া, মাস্টারপাড়া, দাসপাড়া
৮নং ওয়ার্ড জাফরাবাদ, কাজির তালুক
৭নং ওয়ার্ড হাসিমনগর, হাদিনগর, হিন্দুপাড়া
৬নং ওয়ার্ড মিয়াপাড়া, বণিকপাড়া, মহানন্দাবাদ
৫নং ওয়ার্ড খোরমাওয়ালা, সরকারটোলা, ভূঁইয়া তালুক
৪নং ওয়ার্ড কচুয়া, শেখের তালুক
৩নং ওয়ার্ড গাজীটোলা, সফিউল্লাপাড়া
২নং ওয়ার্ড শেখটোলা, গজারিয়া, দরগাহপাড়া
১নং ওয়ার্ড তিনঘরিয়া টোলা

শিক্ষা ব্যবস্থা

মঘাদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৭%। এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ১৪টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।  (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা

আবু তোরাব ফাজিল মাদ্রাসা

উত্তর কচুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

তিনঘরিয়াটোলা বাহার চৌধুরী নূরিয়া দাখিল মাদ্রাসা

কাজির তালুক মদিনাতুল উলুম মাদ্রাসা

মাধ্যমিক বিদ্যালয়

মঘাদিয়া অরফ্যানেজ নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

আবু তোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়

উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

কচুয়া মোসলেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

কাজির তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়

খোরমাওয়ালা হাজী নুর আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

গাজীটোলা ডাঃ জামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়

জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

তিনঘরিয়াটোলা আবু তাহের সরকারি প্রাথমিক বিদ্যালয়

বদিউল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

মঘাদিয়া আঞ্জুমান নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়

মঘাদিয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়

মঘাদিয়া এন সি সরকারি প্রাথমিক বিদ্যালয়

সফিউল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

হাসিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কিন্ডারগার্টেন

ভূঁইয়া একাডেমী

মডেল ইন্টারন্যাশনাল স্কুল

যোগাযোগ ব্যবস্থা

মঘাদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক মীরসরাই-মঘাদিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা। এছাড়া এ ইউনিয়নে ২০ কিলোমিটার পাকা রাস্তা, ৮ কিলোমিটার আধা-পাকা রাস্তা ও ৪০ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।

ধর্মীয় উপাসনালয়

মঘাদিয়া ইউনিয়নে ৩৫টি মসজিদ, ২টি ঈদগাহ ও ৮টি মন্দির রয়েছে।

কৃষি

মোট জমির পরিমাণ ৪,৭১৭.২৯ একর। কৃষি কাজে ব্যবহৃত হয় ৪,২৭৫.০০ একর জমি এবং অকৃষি জমি ২১.৬২৫ একর।

খাল ও নদী

মঘাদিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খন্তাকাটা খাল।

 

 

 

 

 

হাট-বাজার

মঘাদিয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল আবুতোরাব বাজার, ঠাকুরহাট, সাধুরহাট, মজুমদারহাট এবং সমিতিরহাট।

দর্শনীয় স্থান

মঘাদিয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

মঘাদিয়া জমিদার বাড়ি

শেখের তালুক শায়েস্তা খাঁ জামে মসজিদ

শায়েস্তা খাঁ দীঘি

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান: জাহাঙ্গীর হোসাইন

চেয়ারম্যানগণের তালিকা

ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৭৩-১৯৭৬
০২ মোহাম্মদ ইদ্রিস মিয়া ১৯৭৬-১৯৮৬
০৩ কামাল উদ্দিন আহমেদ ১৯৮৬-১৯৯১
০৪ মোহাম্মদ নুর নবী ১৯৯১-১৯৯৬
০৫ কামাল উদ্দিন আহমেদ ১৯৯৬-২০১১
০৬ মোহাম্মদ শাহিনুল কাদের চৌধুরী ২০১১-২০১৬
০৭ জাহাঙ্গীর হোসাইন ২০১৬-বর্তমান

 

 

ইতিহাস

মঘাদিয়া মিয়াপাড়া জমিদার বাড়ির লোকেরা তখন জমিদার বলে প্রখ্যাত ছিল। বিশেষ করে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে মঘাদিয়া জমিদার বাড়ীর লোকদের নাম ছিল। এছাড়াও, এই ইউনিয়নের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা বিভিন্ন পদে অধিষ্টিত রয়েছেন। এছাড়া অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব আছেন যাঁরা দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থাপন করেছেন।

 


Notice: Undefined index: pages in /home/u962395403/domains/noyadalan.org/public_html/wp-content/plugins/facebook-messenger-customer-chat/facebook-messenger-customer-chat.php on line 181